৭ বর্ষে পদার্পন করল জিটিএফসি স্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে সব শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
৭ম বর্ষে পদার্পন উপলক্ষে ৫ জানুয়ারি, শনিবার কলমা ও জিনজিরা ক্যাম্পাসে নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ৯টায় জিনজিরা ক্যাম্পাসের উদ্যোগে অনুষ্ঠিত হয় শোভাযাত্রা। এরপর সোয়া দশটায় স্কুল প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারপর কেক কেটে সবাইকে পরিবেশন করা হয়।
এদিকে সকাল দশটায় কলা ক্যাম্পাসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি কলমা বাজার প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপর শিক্ষক ও অভিভাকদের নিয়ে কেক কাটা হয়। সর্বশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য ২০১৩ সালের ৫ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জিটিএফসি স্কুল অ্যান্ড কলেজ।

